‘রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রীর ভূমিকা বিশ্বব্যাপী প্রশংসিত’
প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে প্রধানমন্ত্রীর মানবিক ভূমিকা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে।
তিনি বলেন, মিয়ানমারে জাতিগত নিধনের শিকার হয়ে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের ফিরে না যাওয়া পর্যন্ত সহযোগিতার ঘোষণা একটি বড় চ্যালেঞ্জ। সরকারের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজ নিজ অবস্থান থেকে সবাইকে রোহিঙ্গা সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বুধবার দুপুরে কক্সবাজার জেলা প্রশাসনের তহবিলে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য ডিবিসি নিউজ, আহসান গ্রুপ ও আইপের ত্রাণ সহায়তা হস্তান্তর শেষে তিনি এই কথা বলেন।
ইকবাল সোবহান চৌধুরী বলেন, রোহিঙ্গাদের মানবিক দিক থেকে আশ্রয় দিলেও তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য কাজ করছে সরকার।
কক্সবাজার জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে নগদ ১০ লাখ টাকার চেক, ১৫ টন চাল, পাঁচ টন আলু, দুই টন চিড়া, পাঁচ হাজার বোতল পানি ও নানা ধরনের শিশু খাদ্য দেয়া হয়।
এ সময় আহসান গ্রুপের কর্ণধার ডিবিসি নিউজের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আহসান, ডিবিসি নিউজের সিইও মঞ্জুরুল ইসলাম এবং কক্সবাজারের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ারুল নাসের।
সায়ীদ আলমগীর/এএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠালেন এসিল্যান্ড
- ২ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- ৩ ঘুসের টাকাসহ নির্বাচন অফিস সহকারীকে ইউএনও’র কাছে নিয়ে গেলেন যুবক
- ৪ পাম্পে অ্যাপের মাধ্যমে দেওয়া হচ্ছে তেল, নেওয়া যাবে দিনে একবার
- ৫ পাবনায় সন্তান হত্যার পর মায়ের আত্মহত্যাচেষ্টা