রাজবাড়ীতে হত্যা মামলার আসামি অস্ত্রসহ গ্রেফতার
রাজবাড়ীর পাংশা উপজেলার পূর্বচর আফড়া এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন সর্বহারা দলের সদস্য এবং হত্যা ও ডাকাতি মামলার আসামি কাদের কাজীকে (৫৮) গ্রেফতার করেছে ডিবি পুলিশ। শুক্রবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে একটি শুটারগান ও একটি কার্তুজসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কাদের কাজী পাংশার পূর্বচর আফড়ার মৃত বকস শেখের ছেলে।
রাজবাড়ী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার সালমা বেগমের নির্দেশনায় জেলার পাংশা উপজেলার পূর্বচর আফড়া এলাকা থেকে আসামি কাদের কাজীকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।
রুবেলুর রহমান/আরএআর/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা