মিয়ানমারের উসকানিমূলক বক্তব্যে সাড়া দেবে না সরকার
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে তারা রোহিঙ্গাদের বিষয়টি অত্যন্ত সতর্কতার সঙ্গে মোকাবেলা করছেন। মিয়ানমারের হেলিকপ্টার বার বার বাংলাদেশের আকাশসীমা অতিক্রমসহ রোহিঙ্গা ইস্যুতে বিভিন্ন ধরনের উসকানিমূলক বক্তব্যে সরকার কোনো সাড়া বা প্রতিক্রিয়া দেবে না।
শনিবার সকালে মন্ত্রী তার এলাকা নোয়াখালীর কোম্পানিগঞ্জে দুস্থ অসহায় ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে আর্থিক অনুদানের টাকা বিতরণ শেষে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাবা বঙ্গবন্ধুর মতোই জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলা ভাষায় বক্তব্য দিয়েছেন। সেখানে তিনি রোহিঙ্গা সমস্যা সমাধানে পাঁচ দফা প্রস্তাব পেশ করেন। সারা বিশ্বসহ মুসলিম দেশগুলো তার এ বক্তব্যের ভূয়সী প্রশংসা করেছেন। যুক্তরাষ্ট্র প্রথম দিকে রোহিঙ্গা ইস্যুতে ভূমিকা কম রাখলেও এখন তা শক্তিশালী করেছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যকে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন মিডিয়া সুস্পষ্ট বক্তব্য বলে গণ্য করেছে। এমনিক যারা আওয়ামী লীগের কট্টর সমালোচক তারাও এ বক্তব্যের প্রশংসা করেছেন। এ বক্তব্যের মধ্যে সমালোচনা করার মতো কোনো বিষয় নেই। তারপরও বাংলাদেশের একটি দলের কাছে এ বক্তব্য পছন্দ হয়নি। তারা বলেছে প্রধানমন্ত্রী তার বক্তব্যে নাকি গণহত্যার নিন্দা করেননি। এটি আসলে একটি পাগলের প্রলাপ। তাদের হাতে কোনো ইস্যু নেই। সমালোচনা করা ছাড়া বিএনপির এখন কোনো কাজ নেই।
মিজানুর রহমান/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি