ঝিনাইদহে নিহত জঙ্গি আব্দুল্লাহর স্ত্রী রুবিনা গ্রেফতার
প্রতীকী ছবি
ঝিনাইদহে নিহত জঙ্গি আব্দুল্লাহর স্ত্রী রুবিনা পারভীনকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৮টার দিকে তাকে শহরের মহিষাকুণ্ডু থেকে গ্রেফতার করা হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহিষাকুণ্ডু এলাকা থেকে রুবিনা পারভীনকে গ্রেফতার করা হয়।
রুবিনা পারভীন ঝিনাইদহ সদর উপজেলার ধান হাড়িয়া চুয়াডাঙ্গা গ্রামের নিহত জঙ্গি আব্দুল্লাহর স্ত্রী। তিনি এতদিন পালিয়ে ছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ (মঙ্গলবার) তাকে আদালতে পাঠানো হবে।
আহমেদ নাসিম আনসারী/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতার করায় র্যাবের ওপর হামলা, বাইকে আগুন
- ২ ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা
- ৩ বর্তমান সরকার কারও প্রতিপক্ষ নয়: প্রতিমন্ত্রী নুর
- ৪ ৫২০ নয়, কুমিল্লায় বরাদ্দ এসেছে ৫০০ কার্টন খেজুর: জেলা প্রশাসক
- ৫ নির্মাণ শেষ হওয়ার আগেই ধসে পড়লো ব্যায়ামাগারের ছাদ