পূজা মণ্ডপ দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন লাল চান
দূর্গাপূজা দেখতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কলমা গ্রামের বাসিন্দা লাল চান দাস (৬৫)। নৌকায় করে পূজামণ্ডপে ঘুরতে গিয়ে পানিতে ডুবে তার এ মর্মান্তিক মৃত্যু হয়।
শুক্রবার সন্ধ্যায় কলমা ইউনিয়নের কাটা নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কলমা গ্রামের ৫ জন একটি নৌকায় চড়ে এলাকায় বিভিন্ন পূজামণ্ডপে প্রতিমা দেখতে যান। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে একটি মণ্ডপে যাওয়ার সময় কাটা নদীতে প্রবল ঢেউয়ের স্রোতে নৌকাটি ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও লাল চান আসতে পারেনি।
শুক্রবার সন্ধ্যার দিকে ঘটনাস্থল থেকে কিছুটা দূরে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
নূর মোহাম্মদ/জেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা