ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় ১১ কি.মি. যানজট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের প্রায় ১১ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় উল্টোপথে চলছে যানবাহন।
শুক্রবার রাত সোয়া ১১ টার দিকে মেঘনা সেতুর উপর দুটি গাড়ি বিকল হয়ে যাওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে।
গজারিয়া হাইওয়ে সার্জেন্ট হাসেম আলী মুন্সী জানান, মেঘনা সেতুর উপর দুটি গাড়ি বিকল হয়ে গেলে মহাসড়কের ঢাকাগামী লেনটি যানজটে সৃষ্টি হয়। এমতাবস্থায় লোকবল কম থাকায় কুমিল্লাগামী লেনটি দিয়ে উল্টোপথে যানবাহন চলছে।
তিনি আরও জানান, বিকল গাড়িগুলো অপসারণের চেষ্টা চলছে। খুব দ্রুত সময়ের মধ্যে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।
ভবতোষ চৌধুরী নুপুর/জেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা