পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে ঝিনাইগাতীর ১৫ গ্রাম প্লাবিত
শেরপুরে শুক্রবার রাতভর ভারী বর্ষণের ফলে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ঝিনাইগাতী উপজেলায় মহারশি নদীর তীর রক্ষা বাঁধ ভেঙে চার ইউনিয়নের অন্তত ১৫ গ্রাম প্লাবিত হয়েছে। ডুবে গেছে ঝিনাইগাতী-রাংটিয়া সড়ক। ঝিনাইগাতী উপজেলা পরিষদ চত্বর দুই ফুট এবং বাজারে চার ফুট উচ্চতায় ঢলের পানি প্রবাহিত হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুজ্জামান লেবু বলেন, ভারী বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মহারশি নদীতে প্লাবন সৃষ্টি হয়। এতে রামেরকুড়া এলাকায় নদীর তীর রক্ষা বাঁধের প্রায় ৭০/৮০ ফুট ভেঙে প্রবলবেগে ঢলের পানি লোকালয়ে প্রবেশ করে। ঝিনাইগাতী-রাংটিয়া সড়ক ডুবে প্রবল স্রোতে পানি নিন্মাঞ্চলের দিকে নামতে থাকে। সকাল আটটার দিকে উপজেলা পরিষদ দুই ফুট এবং গরুহাটি ও ঝিনাইগাতী বাজার প্রায় চারফুট পানিতে তলিয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর ধানশাইল, ঝিনাইগাতী সদর, মালিঝিকান্দা ও হাতিবান্দা ইউনিয়নের অন্তত ১৫টি গ্রামের নিন্মাঞ্চল প্লাবিত হয়েছে।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা করিম বলেন, ভারী বর্ষণের কারণে পহাড়ি ঢলের সৃষ্টি হয়েছে। এতে উপজেলা পরিষদ, ঝিনাইগাতী বাজারসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।
হাকিম বাবুল/এফএ/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা