ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

কোটালীপাড়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৯:২৮ এএম, ১৮ জুন ২০১৫

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে আকাশ শেখ (৭) ও রায়হান শেখ (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার দক্ষিণ ডহরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত আকাশ ও রায়হান দুই বন্ধু। ঘটনার দিন বিকেলে আকাশ ও রায়হান নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুুঁজি করে তাদের না পেয়ে ওই দিন সন্ধ্যায় বাড়ির পাশের পুকুরে তল্লাশি চালান। পরে পুকুর থেকে আকাশ ও রায়হানকে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। আকাশ দক্ষিন ডহরপাড়া গ্রামের জিন্নাত শেখের ছেলে এবং রায়হান একই গ্রামের আক্তার শেখের ছেলে।

এস এম হুমায়ূন কবীর/এমজেড/আরআই