কুয়াকাটা সৈকতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ
কুয়াকাটা সৈকতে পরিবারের সদস্যদের নিয়ে গোসল করতে নেমে হাসান সিকদার নামে স্থানীয় এক যুবক নিখোঁজ হয়েছে। শুক্রবার সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটেছে। নিখোঁজ হাসান সিকদারের বাড়ি কলাপাড়া উপজেলার বাদুরতলীতে।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জানায়, কলাপাড়ার বাদুরতলী এলাকার হাসান সিকদার (২৩) নামের ওই যুবক তার স্ত্রী নুরুন্নাহারসহ পরিবারের অন্যান্য ৫/৬ সদস্য শুক্রবার কুয়াকাটা বেড়াতে আসে। বেলা সাড়ে ১১টার দিকে কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টে তারা সকলে গোসল করতে নামে। ঘণ্টাখানেক পরে হাসান সিকদার সবাইকে ডেকে তীরে উঠে প্রত্যেককে ফ্রেস হবার নির্দেশ দেয়। সে অনুযায়ী সবাই সাগরপাড় থেকে হোটেলে চলে যায়। ফ্রেস হয়ে পুনরায় সাগরপাড়ে এসে হাসান সিকদারের আর কোনো খোঁজা পাওয়া যায় না।এরপর হাসান সিকদারের নিখোঁজ থাকার খবরটি কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশকে জানানো হয়।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের এএসপি আ. করিম জানান, কুয়াকাটা সৈকতে গোসল করতে নেমে এক যুবক নিখোঁজ রয়েছে বলে দাবি করেছে তার পরিবার। সে অনুযায়ী অনুসন্ধান অব্যাহত রয়েছে।
কাজী সাঈদ/এআরএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতার করায় র্যাবের ওপর হামলা, বাইকে আগুন
- ২ ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা
- ৩ বর্তমান সরকার কারও প্রতিপক্ষ নয়: প্রতিমন্ত্রী নুর
- ৪ ৫২০ নয়, কুমিল্লায় বরাদ্দ এসেছে ৫০০ কার্টন খেজুর: জেলা প্রশাসক
- ৫ নির্মাণ শেষ হওয়ার আগেই ধসে পড়লো ব্যায়ামাগারের ছাদ