সিলেটে সড়ক দুর্ঘটনায় টেম্পুচালক নিহত
সিলেটের দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় টেম্পুচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারস্থ সাতমাইল নামক স্থানে শনিবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ঢাকাগামী মিতালী পরিবহন ও সিলেটগামী টেম্পুর সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হন টেম্পুচালক আমির আলী (৪০)। তিনি বিশ্বনাথ উপজেলার কালীগঞ্জের আলাপুর গ্রামের সত্তার মিয়ার ছেলে। টেম্পুতে থাকা আরও ৫ যাত্রী আহত হন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দক্ষিণ সুরমা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করার পাশাপাশি আহতদের হাসপাতালে ভর্তি করে। নিহত চালকের মরদেহ উদ্ধার করে ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ছামির মাহমুদ/এএম/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ শেবাচিম হাসপাতালে আগুন, আতঙ্কিত রোগী ও স্বজনদের দিগ্বিদিক ছোটাছুটি
- ২ চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, বাবাসহ গ্রেফতার ২
- ৩ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
- ৪ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
- ৫ ১২০০ পরিবারের মাংস সমিতির টাকা নিয়ে উধাও তিন পরিচালক