নাফ নদীতে ১২ রোহিঙ্গার মরদেহ
ফাইল ছবি
কক্সবাজারের টেকনাফের নাফ নদীর শাহপরীর দ্বীপ চ্যানেলে নৌকাডুবির ঘটনায় ১০ শিশুসহ ১২ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত মরদেহগুলো উদ্ধার করা হয়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রোববার রাত ১০টার দিকে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসার সময় রোহিঙ্গা বোঝাই নৌকাটি ডুবে যায়। পরে রাত ১টার দিকে দুইজনের মরদেহ ও ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়।
জীবিত উদ্ধার হওয়া এক রোহিঙ্গা বলেন, মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে তারা ২৮ জন একটি নৌকায় করে বাংলাদেশে পালিয়ে আসছিলেন। নাফ নদীর ঘোটার চলে তাদের নৌকাটি হঠাৎ ডুবে যায়। তাদের চিৎকারে বিজিবির টহল দল বিষয়টি জানতে পেরে উদ্ধার অভিযান শুরু করে।
সায়ীদ আলমগীর/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ২ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৩ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৪ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা
- ৫ চেয়ারম্যান প্রার্থীর শুভেচ্ছার ফেস্টুনে মুজিব-জিয়া-তারেকের ছবি