ইলিশ ধরায় ১৯ জেলের ১০ দিনের কারাদণ্ড
সরকারি আইন অমান্য করে ইলিশ শিকারের দায়ে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ২১ জেলেকে আটক করা হয়েছে। সেইসঙ্গে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৬০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
শুক্রবার ভোরে পদ্মা নদীর নড়িয়া উপজেলা এরিয়ার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ অভিযানের নেতৃত্ব দেন নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম ইসমাইল হক, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার সানজিদা ইয়াসমিন ও নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা সরদার গোলাম মোস্তফা, নড়িয়া থানা পুলিশ ও নৌ পুলিশ।
পরে আটকদের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা ইয়াসমিনের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৯ জেলের প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। এছাড়া ৩ জেলেকে ৮ হাজার টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেন।
ছগির হোসেন/এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বাগেরহাটে দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী নিহত
- ২ ১৬ মার্চ থেকে তেল উত্তোলন বন্ধের হুঁশিয়ারি পাম্প মালিকদের
- ৩ ঝালকাঠিতে খাল খননে দেড় কোটি টাকা ব্যয়েও কাটেনি জলাবদ্ধতা
- ৪ কুমিল্লায় সড়কের ৫ হাজার ইট উধাও, উদ্ধার হলো গরুর খামার-পুকুর থেকে
- ৫ দীর্ঘদিন পর দেশে ফিরে দুই সহস্রাধিক এলাকাবাসীকে নিয়ে ইফতার প্রবাসীর