ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নারায়ণগঞ্জে সেপটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি | নারায়ণগঞ্জ | প্রকাশিত: ০১:০৬ পিএম, ১৫ অক্টোবর ২০১৭

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় বিষাক্ত গ্যাসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে ফতুল্লার সেহারচর লাল খাঁ এলাকাতে কালাচান ফকির মাজার সংলগ্ন আবদুর রশিদ বেপারীর মালিকানাধীন নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নির্মাণ কাজের ফোরম্যান নবী হোসেন (৪০), লিয়াকত হোসেন (৩৮) ও শাহীন (৩৫)।

ফতুল্লা মডেল থানা পুলিশের পরিদর্শক শাহজালাল জানান, বিকেল সাড়ে ৪টায় কাজ করার সময় প্রথমে নবী হোসেন ট্যাংকের ভেতরে নামেন। দীর্ঘক্ষণ তার কোনো সাড়াশব্দ না পাওয়ায় পরে লিয়াকত এবং শাহীনও ট্যাংকের ভেতরে নামেন। কিছুক্ষণ পর অন্য শ্রমিকরা গিয়ে দেখেন সেখানে তিন শ্রমিকের মরদেহ পড়ে আছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম সেখানে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শাহাদাত হোসেন/আরএআর/আরআইপি