ঝিনাইদহের দুই বিউটি পার্লারকে জরিমানা
মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী ব্যবহার, মিথ্যা বিজ্ঞাপন প্রদান ও যথাযথ প্রতিশ্রুতি রক্ষা না করার অপরাধে ঝিনাইদহের বধূয়া ও অভিনন্দন বিউটি পার্লারকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী ও রাজিয়া আক্তার চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে শহরের ব্যাপারীপাড়াসহ বিভিন্ন এলাকার বিউটি পার্লারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় মেয়াদ উত্তীর্ণ প্রসাধনী ব্যবহার, মিথ্যা বিজ্ঞাপন প্রদান ও যথাযথ প্রতিশ্রুতি রক্ষা না করার অপরাধে ব্যাপারীপাড়ার বধূয়া পার্লারকে ৫ হাজার ও অভিনন্দন বিউটি পার্লারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আদালতের বিচারকরা।
আহমেদ নাসিম আনসারী/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেফতার করায় র্যাবের ওপর হামলা, বাইকে আগুন
- ২ ঢাকাস্থ বদলগাছী সমিতির ইফতার ও নবনির্বাচিত এমপিকে সংবর্ধনা
- ৩ বর্তমান সরকার কারও প্রতিপক্ষ নয়: প্রতিমন্ত্রী নুর
- ৪ ৫২০ নয়, কুমিল্লায় বরাদ্দ এসেছে ৫০০ কার্টন খেজুর: জেলা প্রশাসক
- ৫ নির্মাণ শেষ হওয়ার আগেই ধসে পড়লো ব্যায়ামাগারের ছাদ