হাতিয়ায় সকল নৌযান চলাচল বন্ধ
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপে সাগর উত্তাল থাকায় ও তিন নম্বর স্থানীয় সর্তক সংকেতের কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চরচেঙ্গা-চেয়ারম্যানঘাট ও চেয়ারম্যানঘাট-নলচিরা রুটে সকল নৌযান চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া এ দুই রুটে সকল নৌযান বন্ধ থাকবে।
নোয়াখালী থেকে হাতিয়ায় যাত্রীদের যাতায়তের জন্য বিআইডব্লিউটিসির চরচেঙ্গা-চেয়ারম্যানঘাট রুটে শহীদ আবদুর রব সেরনিয়াবাদ ও চেয়ারম্যানঘাট-নলচিরা রুটে শেখ ফজলুল হক মনি নামের দুটি সি-ট্রাক রয়েছে। এই সি-ট্রাক দুটি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন বিচ্ছিন্ন এ উপজেলার হাজারো মানুষ।
সি ট্রাকের মাস্টার আফজল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মিজানুর রহমান/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৮ মাসের কাজ ৪ বছরেও শেষ করতে পারেনি গণপূর্ত বিভাগ, দুর্ভোগে রোগীরা
- ২ ফেনীর জহিরিয়া মসজিদে মাসব্যাপী ইফতার করেন হাজারো রোজাদার
- ৩ বগুড়ায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল-ছাত্রদলের ৯ নেতাকে বহিষ্কার
- ৪ ভিজিএফ কার্ড বিএনপি-জামায়াতকে ভাগ করে দিলো প্রশাসন
- ৫ নিলামে পাগলা মসজিদের গরু কিনে এক বছরেও টাকা দেননি বিএনপি নেতা