পাটুরিয়া-দৌলতদিয়ায় লঞ্চ চলাচল বন্ধ
ফাইল ছবি
বৈরী আবহাওয়ার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে শুক্রবার দুপুর সাড়ে ১২টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে ফেরি চলাচল।
বিআইডব্লিউটিএর পরিচালক (নৌ-ট্রাফিক) ফরিদ হোসেন জানান, সাগরে নিম্নচাপের প্রভাবে সকাল থেকেই বাতাসসহ বৃষ্টিপাত হচ্ছে। এ কারণে নদীতে ঢেউয়ের সৃষ্টি হয়েছে। ফলে দুর্ঘটনা এড়াতে দুপুর সাড়ে ১২টা থেকে লঞ্চ চলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়। আবহাওয়া পরিস্থিতি ভালো হলেই পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে।
এদিকে লঞ্চ চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন অনেক যাত্রী। তবে বিকল্প হিসেবে তারা ফেরিতে পারাপার হচ্ছেন।
বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান, বৃষ্টির কারণে ফেরি ঘাটে লোড-আনলোডে সমস্যা হচ্ছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে বর্তমানে ছোট বড় ১৪টি ফেরি চলাচল করছে। দুই পাড়ে পারের অপেক্ষায় আটকা পড়েছে তিন শতাধিক যানবাহন।
বি.এম খোরশেদ/এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ১৮ মাসের কাজ ৪ বছরেও শেষ করতে পারেনি গণপূর্ত বিভাগ, দুর্ভোগে রোগীরা
- ২ ফেনীর জহিরিয়া মসজিদে মাসব্যাপী ইফতার করেন হাজারো রোজাদার
- ৩ বগুড়ায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল-ছাত্রদলের ৯ নেতাকে বহিষ্কার
- ৪ ভিজিএফ কার্ড বিএনপি-জামায়াতকে ভাগ করে দিলো প্রশাসন
- ৫ নিলামে পাগলা মসজিদের গরু কিনে এক বছরেও টাকা দেননি বিএনপি নেতা