ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিজয়নগরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশিত: ০৮:০৬ পিএম, ২৩ জুন ২০১৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অজ্ঞাতপরিচয় (৩২) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হরষপুর ইউনিয়নের বুল্লা গ্রামের একটি বিল থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় স্থানীয়রা বুল্লা গ্রামের একটি বিলে ওই ব্যক্তির মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন মরদেহ উদ্ধরের বিষয়টি নিশ্চিত করে জাগোনিউজকে জানান, ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যা করে ওই ব্যক্তির মরদেহ বিলে ফেলে দেওয়া হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আজিজুল আলম/টিআই