শায়েস্তাগঞ্জে গাড়ি ছিনতাই মামলার আসামি গ্রেফতার
প্রতীকী ছবি
শায়েস্তাগঞ্জে একাধিক গাড়ি ছিনতাই মামলার পলাতক আসামি বাচ্চু মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিনুল হকের নেতৃত্বে একদল পুলিশ শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়নের বড়বিল নামক হাওড়ে অভিযান চালিয়ে ছিনতাই মামলার আসামি বাচ্চু মিয়াকে গ্রেফতার করে।
এসময় তার ঘরে অভিযান চালিয়ে ১৫০পিস গাড়ির চাবি, গাড়ির বিভিন্ন যন্ত্রপাতি, বিভিন্ন ধরনের স্টিকার, নানা কোম্পানির সিমকার্ড উদ্ধার করা হয়। তিনি শায়েস্তাগঞ্জ থানার সদর ইউনিয়নের কদমতলী গ্রামের ইয়াকুব আলীর ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯টি গাড়ি ছিনতাইয়ের মামলা রয়েছে।
কামরুজ্জামান আল রিয়াদ/এমজেড/আরআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ শেবাচিম হাসপাতালে আগুন, আতঙ্কিত রোগী ও স্বজনদের দিগ্বিদিক ছোটাছুটি
- ২ চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, বাবাসহ গ্রেফতার ২
- ৩ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
- ৪ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
- ৫ ১২০০ পরিবারের মাংস সমিতির টাকা নিয়ে উধাও তিন পরিচালক