বান্ধবীর সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার গৃহবধূ
ছবি-প্রতীকী
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকায় বান্ধবীর সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। ওই গৃহবধূকে উদ্ধার করে সোমবার বিকেল ৪টার দিকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।
নির্যাতনের শিকার গৃহবধূ জানান, রোববার সন্ধ্যে ৬টার দিকে সফিপুর এলাকা থেকে তার এক বান্ধবী তার বাসায় বেড়ানোর কথা বলে তাকে কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকায় নিয়ে যায়। পরে ওই বান্ধবী কৌশলে তাকে বাড়িতে না নিয়ে একটি বনের ভেতরে নিয়ে যায়। এক পর্যায়ে বনের ভেতর থেকে সিনাবহ এলাকার শামসুল আলমের ছেলে বাবুল হোসেন (২২) তার পাঁচ সহযোগীসহ তাকে বনের পাশে মো. সামসুল আলমের ভাড়া বাড়িতে নিয়ে যায়। পরে একটি কক্ষে তাকে আটকে রেখে ছয়জন মিলে রাতভর ধর্ষণ করে। পরে সোমবার সকালে তার ব্যাগে থাকা টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে তারা তাকে বের করে দেয়।
এ ঘটনায় ওই গৃহবধূ সোমবার দুপুরে সিনাবহ এলাকায় বাবুল হোসেনের বাড়িতে গিয়ে তার স্বজনদের কাছে অভিযোগ জানান।
কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, মেয়েটিকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তার স্বাস্থ্য পরীক্ষার জন্য মঙ্গলবার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার প্রস্তুতি চলছে।
আমিনুল ইসলাম/আরএআর/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জমির বিরোধে বীর মুক্তিযোদ্ধাকে কোপালেন ছাত্রলীগ নেতা
- ২ পটুয়াখালীতে তরমুজ ক্ষেতের জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে নিহত ১
- ৩ নারীসহ পুলিশ পাহারায় রাত কাটাতে চেয়ে ধরা ভুয়া জজ
- ৪ সিদ্ধিরগঞ্জে ১৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, দুজনকে জেল-জরিমানা
- ৫ চাঁদা দিতে অস্বীকার, যুবদল নেতাকে তুলে নিয়ে হাত-পা ভাঙলেন বিএনপি নেতা