ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবায় অনবদ্য অবদান রাখছেন : নাসিম

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০১:২৩ পিএম, ২৪ অক্টোবর ২০১৭

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ দিন দিন আর আধুনিক স্বাস্থ্যসেবা নিয়ে আসছে, যা প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় স্বপ্নপূরণে অনবদ্য অবদান রাখছেন। দিন দিন আমাদের প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা আরও আধুনিক করতে দেশব্যাপী উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার সকল মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা। আর সে অঙ্গীকারকে বাস্তবায়িত করার জন্যই শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল সুলভ মূল্যে রোগীদের চিকিৎসা সেবা দিয়ে থাকে। ক্যাম্প উদ্বোধনের পর মন্ত্রী হাসপাতালটিতে আসা রোগীদের খোঁজখবর নেন এবং অপারেশন এর পূর্বে রোগীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

মন্ত্রী মঙ্গলবার দুুপুরে গাজীপুরের জিরানী তেতুইবাড়িতে বঙ্গবন্ধুর সহধর্মিণীর নামে প্রতিষ্ঠিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কে পি জে বিশেষায়িত হাসপাতাল এবং নার্সিং কলেজে ফ্রি হার্টক্যাম্প উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে হাসপাতালের সহযোগিতায় ও ন্যাশনাল ইন্সটিটিউট অব কার্ডিওভাসক্যুলার-এর উদ্যোগে আয়োজিত ক্যাম্পের উদ্বোধন করেন।

gazipur

উদ্বোধনকালে বক্তব্য রাখেন ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ডা. আফজালুর রহমান। এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা জাইতুন বিনতি সোলাইমান, গাজীপুরের সিভিল সার্জন ডা. সৈয়দ মো. মঞ্জুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারজানা মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ প্রমুখ।

মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ফ্রি হার্ট ক্যাম্প পরিচালিত হয়। নিয়মিত হৃদরোগ রোগীসহ প্রায় ৮০০ রোগীর উপস্থিতিতে এই হার্ট ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ফ্রি হার্ট ক্যাম্পে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা রোগীদের প্রাথমিক পর্যবেক্ষণ ও পরামর্শ প্রদান, বিনামূল্যে ওষুধ প্রদান, বিনামূল্যে ইসিজি, ইকো ও অন্যান্য হৃদরোগ জনিত চিকিৎসা সেবাসমূহ প্রদান করা হয়। এই ক্যাম্প থেকে ৪০ জনকে এনজিওগ্রাম ও এনজিওপ্লাস্ট করানো হবে।

আমিনুল ইসলাম/এমএএস/এমএস