গাজীপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ
বিএনপির সিনিয়র সহ-সভাপতি তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি।
বুধবার বিকেলে জেলা শহরের রাজবাড়ি রোডস্থ দলের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলার সভাপতি ফজলুল হক মিলন।
সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় বিএনপি নেতা ডা. মাজহারুল আলম, সালাহউদ্দিন সরকার, মীর হালিমুজ্জামান ননী, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শিল্পপতি সোহরাব উদ্দিন, সাখাওয়াত হোসেন সবুজ, ডা. শফিকুল ইসলাম, শাজাহান ফকির, কুদ্দুস মোল্লা, সিটি কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, সাখাওয়াত হোসেন সেলিম, ভিপি জয়নাল আবেদীন তালুকদার ও সাবেক ছাত্রনেতা হুমায়ুন কবীর রাজু প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি হুমায়ুন কবির মাস্টার, আফজাল হোসেন কায়সার, যুগ্ম- সম্পাদক মাহবুবুল হক গোলাপ, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি আব্দুস সামাদ মোল্যা, জেলা সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক অধ্যাপক নজরুল ইসলাম, সাংবাদিক দেলোয়ার হোসেন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাবুল, জাসাস কেন্দ্রীয় নেতা নাহিন আহমেদ মমতাজী, কুতুব উদ্দিন চেয়ারম্যান, জেলা মহিলা দলের আহ্বায়ক আনোয়ারা বেগম, খান জাহিদুল ইসলাম, নাসিমুল ইসলাম মনির, ছাত্রদল কেন্দ্রীয় নেতা মাহমুদুল হাসান রাজু, মাসুদ রানা, ইয়াসিন মন্ডল, ছাত্রদল নেতা জিএস জিয়াউল হাসান স্বপন, নাজমুল খন্দকার সুমন, জাহাঙ্গীর আলম, মোনায়েম খন্দকার নায়েম, এস এম ইমরান রেজা, আতাউর রহমান মোল্যা, তরিকা আল মামুন ও নুরুল ইসলাম প্রমুখ।
মো. আমিনুল ইসলাম/এএম/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু, আহত ৪
- ২ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
- ৩ বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ৫ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে