সোনারগাঁয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই গাড়িচালক নিহত
প্রতীকী ছবি
ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুর ও টিপুরদী এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই গাড়িচালক নিহত হয়েছেন। বুধবার দুপুরে ও বিকেলে পৃথক এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেছে কাঁচপুর হাইওয়ে পুলিশ।
কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইয়ুম আলী সরদার জানান, বুধবার দুপুরে উপজেলার কাঁচপুর এলাকায় সিনহা গার্মেন্টসের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে অটোবাইক চালক হৃদয়কে একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় বাসচালক সোলেয়মানকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে জনতা।
নিহত অটোবাইক চালক হৃদয় ময়মনসিংহ জেলার নান্দাইল থানার ধনারামা কংকরহাটি গ্রামের লোকমান মিয়ার ছেলে। তিনি কাঁচপুর সেনপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার টিপরদী এলাকায় বুধবার বিকেলে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রাক যাত্রীবাহী লেগুনাকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় লেগুনাটিকে কুমিল্লা থেকে ঢাকাগামী তৃষা পরিবহনের আরেকটি বাস সামনের দিকে ধাক্কা দেয়। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক ফুয়াদ মিয়া মারা যান। এ সময় লেগুনায় থাকা যাত্রী অপুসহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায়ও এলাকাবাসী ট্রাক চালক আব্দুল হামিদকে আটক করে পুলিশে দেয়। নিহত লেগুনা চালক উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর গ্রামের শহিদুল্লাহর ছেলে।
শাহাদাত হোসেন/আরএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ এনসিপির বগুড়া জেলার নেত্রী রাফিয়া সুলতানা আর নেই
- ২ স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে শিক্ষার্থী অসুস্থ: মেয়াদোত্তীর্ণ রুটি জব্দ
- ৩ ভোট শেষ না হতেই ফলাফল শিটে স্বাক্ষরের অভিযোগ জামায়াত প্রার্থীর
- ৪ বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
- ৫ আত্মগোপণে থাকা আ’লীগ নেতাকে শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে রগ কেটে হত্যা