ফতুল্লায় দেয়াল ধসে ৪ জনের মৃত্যুর ঘটনায় মামলা
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় দেয়াল ধসে তিন বোনসহ চারজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনার দুইদিন পর পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। জায়গার মালিক, ঠিকাদারসহ অন্যান্যদের গাফিলতির কারণে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে বলে পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে।
বুধবার রাতে ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দিদারুল আলম বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেছেন। নিহতদের পরিবারের পক্ষ হতে মামলা দায়ের না করায় পুলিশ মামলাটি দায়ের করে।
মামলার আসামিরা হলেন- ফতুল্লা দেলপাড়ার বাসিন্দা জমির মালিক চাঁন মিয়া, ঠিকাদার ইসমাইল, হাজী আব্দুল মালেক ও রফিক।
ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁন মিয়াসহ অন্যান্যদের গাফিলতির কারণে দেয়াল ধসে তিন বোনসহ চারজনের মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের পরিবার দরিদ্র হওয়ায় মামলা করতে অনিহা প্রকাশ করায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলেছে।
প্রসঙ্গত, সোমবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় ফতুল্লার পাগলা শান্তি নিবাস এলাকা সংলগ্ন চাঁন মিয়ার মালিকানাধীন পুরানো একটি ভবন ভাঙ্গার কাজ করার সময় দেয়াল ধসে তিন বোনসহ চারজনের মৃত্যু হয়। নিহতরা হলো- পটুয়াখালী গলাচিপার চিঙ্গুরার ট্রাক হেলপাড় সাইফুল ইসলামের তিন মেয়ে লামিয়া (১২), লাবনী (৮) ও লিমা (৩)। তারা পাগলা শান্তি নিবাস এলাকা সংলগ্ন জসিম উদ্দিনের কলোনীতে বসবাস করে। নিহত অপরজন শরিয়তপুরে আব্দুর রশিদ খা’র ছেলে আলমগীর (২৫)।
শাহাদাত হোসেন/আরএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ এনসিপির বগুড়া জেলার নেত্রী রাফিয়া সুলতানা আর নেই
- ২ স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে শিক্ষার্থী অসুস্থ: মেয়াদোত্তীর্ণ রুটি জব্দ
- ৩ ভোট শেষ না হতেই ফলাফল শিটে স্বাক্ষরের অভিযোগ জামায়াত প্রার্থীর
- ৪ বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
- ৫ আত্মগোপণে থাকা আ’লীগ নেতাকে শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে রগ কেটে হত্যা