কালিয়াকৈরে বাসচাপায় নারীর মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈরে বাসচাপায় জরিনা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জরিনা বেগম গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার মধ্যপাড়া এলাকার রবিউল ইসলামের স্ত্রী এবং তিনি পরিবার নিয়ে টঙ্গী বাদাম এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
সালনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসেন সরকার স্থানীয়দের বরাত দিয়ে জানান, জরিনা বেগম তার ছেলে ও ছেলের স্ত্রীকে নিয়ে কালিয়াকৈরের হরিণহাটি এলাকার ভাইয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। টঙ্গী থেকে তারা চন্দ্রা পর্যন্ত বাসে আসেন। পরে রিকশায় করে হরিণহাটি যাচ্ছিলেন। দুপুর আড়াইটার দিকে পল্লীবিদ্যুৎ এলাকায় পৌঁছালে তাদের রিকশার সঙ্গে অপর একটি রিকশার ধাক্কা লাগে। এতে জরিনা বেগম রিকশা থেকে মহাসড়কে পড়ে যান। এ সময় গাজীপুরগামী দ্রুতগামী একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই জরিনা বেগমের মৃত্যু হয়।
আমিনুল ইসলাম/আরএআর/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বগুড়ায় নির্মাণাধীন হিমাগারের ছাদ ধসে শ্রমিকের মৃত্যু, আহত ৪
- ২ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
- ৩ বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
- ৪ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ৫ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে