রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতিকালে অস্ত্রসহ ৫ জন আটক
কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা বস্তিতে ডাকাতিকালে অস্ত্রসহ ৫ জনকে আটক করেছে ক্যাম্পবাসী রোহিঙ্গারা। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে বালুখালী ক্যাম্পের ভেতর এ ঘটনা ঘটে।
জানা গেছে, রােহিঙ্গা ক্যাম্পে শুক্রবার দিনগত গভীর রাতে ডাকাতিকালে ক্যাম্পবাসীরা তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্বার করা হয়।
পালংখালী ইউপির বালুখালী এলাকার সদস্য ও প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরী জানান, আটকরাও সবাই রোহিঙ্গা বলে জানা গেছে। এ ছাড়া তারা উগ্রবাদী আলইয়াকিন বা আরসার সদস্য বলে ধারণা করছেন ক্যাম্পবাসীরা।
তবে আটকদের নাম ঠিকানা জানা যায়নি। তারা কোনো ধরনের তথ্য দিচ্ছেন না। বিষয়টি উখিয়া থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলে জানান এ প্যানেল চেয়ারম্যান।
সায়ীদ আলমগীর/আরএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা