বাকবিতণ্ডার সময় চাচাকে পিটিয়ে হত্যা
প্রতীকী ছবি
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় চাচা সোনা মিয়াকে (৭৫) পিটিয়ে হত্যা করেছে আপন ভাতিজা। স্থানীয় লোকজনের সহযোগিতায় ভাতিজা আমিনুল মিয়াকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা এলাকায় ওই ঘটনা ঘটে। নিহত সোনা মিয়া ওই এলাকার মৃত সাহবুদ্দিন মিয়ার ছেলে। ভাতিজা আমিনুল মিয়া নিহত সাহবুদ্দিনের ছোট ভাই এমদাদুল হকের ছেলে।
আড়াইহাজার থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম জানান, রাত সাড়ে ৮টায় পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে চাচা সোনা মিয়ার সঙ্গে ভাতিজা আমিনুলের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ভাতিজা ঘর থেকে মাটি কাটার কোদালের হাতল দিয়ে চাচা সোনা মিয়াকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা আহত সোনা মিয়াকে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যায়।
শাহাদাত/এমএএস/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ এনসিপির বগুড়া জেলার নেত্রী রাফিয়া সুলতানা আর নেই
- ২ স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে শিক্ষার্থী অসুস্থ: মেয়াদোত্তীর্ণ রুটি জব্দ
- ৩ ভোট শেষ না হতেই ফলাফল শিটে স্বাক্ষরের অভিযোগ জামায়াত প্রার্থীর
- ৪ বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
- ৫ আত্মগোপণে থাকা আ’লীগ নেতাকে শ্বশুরবাড়ি থেকে তুলে নিয়ে রগ কেটে হত্যা