ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়
ব্রাহ্মণবাড়িয়া জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবনিযুক্ত পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান। শনিবার সন্ধ্যায় জেলা পুলিশ লাইনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান বলেন, মিডিয়া কর্মীদের সঙ্গে পুলিশের সু-সম্পর্ক রয়েছে। এ সময় তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলাকে মাদকমুক্ত ও অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার এমএ মাসুদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মো. শফিকুল ইসলাম, সিনিয়র সহাকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহরিয়ার আল মামুন প্রমুখ।
মতবিনিময় সভায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আজিজুল আলম সঞ্চয়/এআরএ/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জামায়াতের জনসভায় এবি পার্টি নেতার ‘জয় বাংলা’ স্লোগান
- ২ ৫৪ বছরে কারো আন্তরিকতায় প্রশ্ন তুলতে চাই না: ডা. শফিকুর রহমান
- ৩ ‘একটি দলের প্রধান নিজের অফিস থেকে জামায়াত আমিরের আইডি হ্যাক করেছেন’
- ৪ আসন পুনরুদ্ধার চাইবে বিএনপি, জামায়াতের সামনেও প্রথম সুযোগ
- ৫ বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণে তিন বিষয়ের ওপর বিশেষ গুরুত্ব দেবে ইইউ