ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রাইস মিলে মিলল কিশোরের মরদেহ

কালীগঞ্জ (গাজীপুর) | প্রকাশিত: ১০:১৮ এএম, ০১ নভেম্বর ২০১৭

গাজীপুরের কালীগঞ্জে রাইস মিল থেকে মো. রুবেল হোসেন (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে বুধবার দুপুরে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়।

এ ব্যাপারে নিহতের বড় ভাই মো. সোহেল হোসেন বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা করেন। নিহত এবং মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানাধীন উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল ইসলাম।

নিহত কিশোর ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার আমকান্দা গ্রামের মো. সাইদুল হোসেনের ছেলে। সে কালীগঞ্জ উপজেলার নাগরী এলাকার একটি হোটেলে কাজ করতো এবং ওই এলাকার বাগদী বাজারের একটি রাইস মিলে তার চাচাত ভাই মো. দেলোয়ার হোসেনের সঙ্গে থাকত।

কালীগঞ্জ থানাধীন উলুখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে নিহতের বড় ভাই থানায় একটি ইউডি মামলা করেছেন।

আব্দুর রহমান রহমান/এএম/এমএস