ফতুল্লায় ট্রাকচাপায় ২ শ্রমিকের মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লায় রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় দুই গার্মেন্ট শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় এলাকাবাসী ঘাতক ট্রাকসহ চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।
বুধবার রাত ৮টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী নতুন আইলপাড়া এলাকার রুবেলের স্ত্রী রাহেলা বেগম (২৫) ও একই এলাকার সালাউদ্দিনের স্ত্রী সাজেদা বেগম (২৮)। তারা ফতুল্লার কাঠেরপুল এলাকায় অবস্থিত টাইমস সোয়েটার কারখানার শ্রমিক।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সবুর খান জানান, বুধবার রাত ৮টায় কারখানা ছুটির পর ওই দুই শ্রমিক একসঙ্গে বাড়িতে যাচ্ছিলেন। এসময় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের শিবু মার্কেট এলাকায় রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি মালবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজন ও নারায়ণগঞ্জ ৩শ শয্যা বিশিষ্ট হাসাপাতালে অপরজনের মৃত্যু হয়।
শাহাদাৎ হোসেন/এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ জামায়াতের প্রার্থী রেজাউলের প্রার্থিতা বাতিলে ইসির সতর্কবার্তা
- ২ ভয় দেখিয়ে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার দিন শেষ: এটিএম মাছুম
- ৩ কয়েকদিন পর হয়তো আমার লাশও পাওয়া যেতে পারে: ভিপি নুর
- ৪ জামায়াত জান্নাত দেখিয়ে ভোট নিতে চায়, এটা ধিক্কারজনক: পার্থ
- ৫ দেড় বছরে ২৭৩ জনকে হত্যাকারী দলকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না