ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রূপগঞ্জে জেএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৬:১২ এএম, ০৫ নভেম্বর ২০১৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রিয়াঙ্গা (১৪) নামে এক জেএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা ১১টায় উপজেলার তারাব পৌরসভার বরাব কবরস্থান রোড এলাকা থেকে ওই পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে মাসুম নামে এক যুবককে আটক করেছে পুলিশ। প্রিয়াঙ্গা উপজেলার বরাব এলকার ডা. মহিউদ্দিনের মেয়ে। ওই শিক্ষার্থী আয়েত আলী ভুইয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুর রহমান জানান, শনিবার বিকেলে প্রিয়াঙ্গা প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে সে আর বাড়িতে ফিরে আসে নি। যথা সময়ে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকে। রোববার বেলা ১১টায় মা নাসিমা বাড়ির পাশে প্রিয়াঙ্কার মরদেহর পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটিকে উদ্ধার করে।

মীর আব্দুল আলীম/এফএ/এমএস

আরও পড়ুন