ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

যশোরে ছাত্রলীগের অনশন

জেলা প্রতিনিধি | যশোর | প্রকাশিত: ০১:২৫ পিএম, ০৮ নভেম্বর ২০১৭

যশোরে সন্ত্রাসীদের গুলিতে নিহত জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনোয়ার হোসেন ইমন হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুরে শহরের দড়াটানা ভৈরব চত্বরে এ কর্মসূচির আয়োজন করে জেলা ছাত্রলীগ।

অনশন চলাকালে বক্তব্য দেন যশোর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা খয়রাত হোসেন, দফতর সম্পাদক সুলতান মাহমুদ বিপু, যুব মহিলা লীগ জেলা সভানেত্রী মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, সাধারণ সম্পাদক রোকেয়া পারভীন ডলি, জেলা ছাত্রলীগের সভাপতি রওশন ইকবাল শাহী, সাধারণ সম্পাদক ছালছাবিল আহমেদ জিসান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল ও সাবেক সহ-সভাপতি নিয়ামতউল্লাহ প্রমুখ।

অনশন চলাকালে বক্তারা অবিলম্বে ইমনের ঘাতকদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে এ হত্যাকাণ্ড নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাতে যশোর শহরের বেজপাড়া সন্ত্রাসীদের গুলিতে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মনোয়ার হোসেন ইমন খুন হন।

মিলন রহমান/এএম/আরআইপি