টঙ্গীতে ২ কঙ্কালসহ যুবক আটক
গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীতে বাসে তল্লাশি চালিয়ে দুইটি কঙ্কালসহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটক মো. এরশাদের (২৬) বাড়ি শেরপুরের নকলা এলাকায়।
টঙ্গী থানার এসআই মো. মোশারফ হোসেন জানান, এরশাদ টাঙ্গাইলের সখীপুর এলাকার দুইটি কবর থেকে কঙ্কাল চুরি করে বাসযোগে সাভার ও আশুলিয়া হয়ে ময়মনসিংহ যাচ্ছিল। বাসটি বুধবার রাত আড়াইটার দিকে টঙ্গীর স্টেশন রোড এলাকায় পুলিশ চেকপোস্টে পৌঁছালে তল্লাশি চালানো হয়।
এসময় পলিথিনে মোড়ানো দুইটি খুলি ও হাড়গোড় দেখতে পেয়ে কঙ্কালসহ বাসটি জব্দ ও একজনকে আটক করে পুলিশ। তবে বাস থেকে কৌশলে আরো পাঁচজন পালিয়ে গেছে। বাসটি কোন রুটে চলাচল করত তা লেখা ছিল না। তবে বাসটিতে শুধু 'কলি' নাম লেখা আছে।
আটক এরশাদ পুলিশের কাছে স্বীকার করেছে, কঙ্কালগুলো ময়মনসিংহ মেডিকেল কলেজে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। প্রতিটি কঙ্কাল তারা ৮-১০ হাজার টাকায় বিক্রি করতে পারে।
আমিনুল ইসলাম/এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
- ২ বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
- ৩ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ৪ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে
- ৫ জাতীয় পার্টি অলরেডি মৃত, ১২ তারিখ হবে তাদের ‘জানাজা’: হাসনাত আবদুল্লাহ