উড়তে পারছে না বিশাল ঈগলটি
পুকুরের ভেতর বিশাল এক ঈগল পাখি। ভীষণ অসুস্থ; উড়তে পারছে না। পাখিটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন সিরাজুল ইসলাম। আর তারপর থেকেই বিশাল এই পাখিটিকে দেখতে ভিড় করছেন হাজারো মানুষ। প্রায় ১৫ কেজি ওজনের তিন ফুট উঁচু পাখিটির আট ফুট করে লম্বা দুটি ডানা রয়েছে। কিন্তু শারীরিকভাবে অসুস্থ পাখিটি উড়তে না পারায় নিস্তেজ হয়ে পড়েছে।
বুধবার বিকেলে দিনাজপুরের খানসামা উপজেলায় অসুস্থ ঈগল পাখিটি ধরা পড়েছে। পাখিটি উদ্ধার করে বর্তমানে উপজেলার ভেড়ভেড়ী গ্রামের কচিরপাড়ার আকতারুল ইসলামের বাড়িতে রাখা হয়েছে।
আকতারুল ইসলাম জানান, পাখিটিকে মাছ, পানি ও পাউরুটি খাওয়ানো হয়েছে। বর্তমানে পাখিটি আগের চেয়ে অনেকটাই সুস্থ। পাখিটিকে বেঁধে রাখা হয়েছে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদ বলেন, অসুস্থ ঈগল পাখিটির চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে পাখিটি উদ্ধারের দায়িত্ব বন বিভাগের।
এফএ/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা