ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রামুতে ট্রাকচাপায় চালকের মৃত্যু

প্রকাশিত: ০৬:৪২ এএম, ৩০ জুন ২০১৫

কক্সবাজার জেলার রামুর দক্ষিণ মিঠাছড়িতে ট্রাকচাপায় এক টমটম চালকের মৃত্যু হয়েছে। সোমবার রাত ১২টার দিকে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাইম্যানঘোনা এলাকার কক্সবাজার-টেকনাফ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত টমটম চালকের নাম ছুরুত আলম (৩২)। তিনি স্থানীয় হারুনুর রশিদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কক্সবাজারমুখী কাঠবোঝাই একটি ট্রাক (চট্ট মেট্টো ট ১১-০৯৬৫) রাস্তা পারাপারের সময় ছুরুত আলমকে চাপা দেয়। মাথায় গুরুতর আঘাত পাওয়ার কারণে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান ।

স্থানীয় সমাজকর্মী চাইল্যাতলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবুল কালাম আজাদ জানিয়েছেন, দুর্ঘটনার পর স্থানীয় জনতার সহায়তায় তুলাতলী হাইওয়ে পুলিশ কক্সবাজার সদরের লিংক রোডস্থ ফাঁড়িতে তল্লাশি চালিয়ে ঘাতক গাড়িসহ চালককে আটক করে।

রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. কায় কিসলু ট্রাকচাপায় ছুরুত আলমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করছে।

সায়ীদ আলমগীর/এসএস/এমএস