শোয়ার ঘরে ২৬ গোখরা
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় একটি বসত বাড়ির শোয়ার ঘর থেকে ২৬টি গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার দেউলভোগ সুপারী পাড়ার শংকর সাহার ঘর থেকে সাপগুলো ধরা হয়।
স্থানীয়রা জানায়, সাপের উৎপাত দেখে ওই বাড়ির লোকজন কুমিল্লা থেকে সাপুড়ে ভাড়া করে আনে। সকালে সাপুড়েরা শংকর সাহার ঘরের মেঝে ও আশপাশ থেকে একে একে ২৬টি গোখরা সাপ উদ্ধার করে। ২৬টি সাপের মধ্যে ১১টি ছোট ও ১৫টি বড়। সাপগুলো উদ্ধার করার পর সাপুড়েরা তা অ্যালমুনিয়ামের পাতিলের রাখে।
শ্রীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আলমগীর হোসেন জানান, বিষয়টি জানা নেই। এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।
ভবতোষ চৌধুরী নুপুর/এএম/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঠাকুরগাঁওয়ে পরীক্ষার কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপির নেতার বিরুদ্ধে
- ২ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ৩ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৪ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৫ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে