টুঙ্গিপাড়ায় ৫ কেজি গাঁজাসহ দুই ভাই গ্রেফতার
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পাঁচ কেজি গাঁজাসহ দুই সহোদরকে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে বালাডাঙ্গা ব্রিজের কাছ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। আটকরা হলেন, তরিকুল (২৮) এবং সুমন (২০)। তাদের বাড়ি যশোরের শার্শা থানার গৌরা গ্রামে।
টুঙ্গিপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হোসেন জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বালাডাঙ্গা ব্রিজের কাছ থেকে তাদেরকে আটক করে।
তিনি জানান, তারা ট্রাক্টরের চাকার মধ্যে সুকৌশলে গাঁজা লুকিয়ে এনেছিলেন। মঙ্গলবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এস, এম, হুমায়ূন কবীর/এমজেড/এমএস