ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

আ.লীগ নেতার বিরুদ্ধে পুত্রবধূর শ্লীলতাহানির মামলা

নিজস্ব প্রতিবেদক | রাজশাহী | প্রকাশিত: ০৪:২৭ এএম, ১২ নভেম্বর ২০১৭

রাজশাহীর দুর্গাপুরে পুত্রবধূর শ্লীলতাহানির অভিযোগে আব্দুল মান্নান (৪৫) নামে এক আওয়ামী লীগ বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুর্গাপুর থানায় ভুক্তভোগী পূত্রবধূ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

অভিযুক্ত আব্দুল মান্নান উপজেলার কিসমতগনকৈড় ইউনিয়নের রাতুগ্রামের বাসিন্দা। তিনি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন।

অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে সৎ শ্বশুর আব্দুল মান্নান ওই পুত্রবধূকে উত্ত্যক্ত করে আসছিলেন। সর্বশেষ গত বুধবার দিবাগত রাতে আবারও পুত্রবধূর শ্লীলতাহানির চেষ্টা চালান। পরদিন এনিয়ে গ্রাম প্রধানকে লিখিত অভিযোগ দেন পুত্রবধূ।

বৃহস্পতিবার রাতে এনিয়ে রাতুগ্রাম মোড়ে সালিশ বসান গ্রাম প্রধান। সেখানে অভিযুক্ত আব্দুল মান্নানকে একঘরে করে রাখার রায় দেন মাতব্বররা। সালিশের খবর পেয়ে আগেই এলাকা ছাড়েন আব্দুল মান্নান। এখনও পলাতক তিনি।

ভুক্তভোগী ওই নারী আব্দুল মান্নানের দ্বিতীয় স্ত্রীর আগের পক্ষের ছেলের স্ত্রী। শাশুড়ি ও স্বামীর সঙ্গে আলাদা থাকেন তিনি। প্রথম স্ত্রী ও সন্তানদের নিয়ে একই গ্রামে আলাদা বসবাস করেন আব্দুল মান্নান।

অভিযোগের সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, এ ঘটনায় শ্বশুরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ওই পুত্রবধূ। অভিযুক্ত আব্দুল মান্নান পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ফেরদৌস সিদ্দিকী/আরএআর/এমএস