প্রেম করে বিয়ে, অতঃপর
প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় প্রেম করে বিয়ের ছয় মাসের মাথায় পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে ছনিয়া আক্তার নামে এক তরুণী। এ ঘটনায় ওই তরুণীর স্বামী গার্মেন্ট কর্মী সোহেল মিয়া (২০) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার সন্ধ্যায় বন্দর উপজেলার হাফেজিবাগ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত সোহেল মিয়া বন্দর থানার হাফেজিবাগ এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে। তিনি নারায়ণগঞ্জ শহরের একটি গার্মেন্টে কর্মরত ছিল।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, সোহেল মিয়ার সঙ্গে কুমিল্লা জেলার ষাটনল থানার সুগন্ধ এলাকার করিম মিয়ার মেয়ে ছনিয়া আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের সূত্র ধরে গত ছয় মাস আগে তারা বিয়ে করেন। বিয়ের ২/৩ মাসের মধ্যে নববধূ ছনিয়া আক্তার পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি স্বামী সোহেল মিয়া জানতে পেরে তাদের মধ্যে অশান্তি শুরু হয়। একপর্যায়ে নববধূ ছনিয়া আক্তার তার স্বামীকে ফেলে পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে যান। এ ঘটনায় স্ত্রীর ওপর অভিমান সোহেল মিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
বন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) অজয় কুমার দাস জানান, স্ত্রী পরকীয়া প্রেমিকের হাত ধরে পালিয়ে যাওয়ার ঘটনায় সোহেল আত্মহত্যা করেছেন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বন্দর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
শাহাদাত হোসেন/আরএআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রংপুরে আখতার হোসেনকে প্রাণনাশের হুমকির অভিযোগ
- ২ পাবনায় জামায়াত নেতাকে কোপানোর অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে
- ৩ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন তৃতীয় লিঙ্গের রানী
- ৪ আলমডাঙ্গায় আচরণবিধি লঙ্ঘনে বিএনপি-জামায়াতের ৩ সমর্থককে জরিমানা
- ৫ এনসিপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন রিকশা প্রতীকের প্রার্থী