টেকনাফে তালিকাভুক্ত ২ মানবপাচারকারী আটক
কক্সবাজারের টেকনাফে তালিকাভুক্ত দুই মানবপাচারকারীকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন, শাহপরীরদ্বীপ এলাকার কালা মিয়ার ছেলে কামাল হোছন (৩০) ও মুচনী নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের নুর মোহাম্মদ (৪০)। মঙ্গলবার ভোর ৪টার দিকে তাদের আটক করা হয়।
টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার সংবাদের সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, আটক দু’জনই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানবপাচারকারী ।
সায়ীদ আলমগীর/এমজেড/এমআরআই