ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হুমায়ূন স্মৃতি জাদুঘর হবে নুহাশ পল্লীতে

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৫:২৩ এএম, ১৩ নভেম্বর ২০১৭

নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭০তম জন্মদিনে গাজীপুরের নুহাশ পল্লীতে কেক কেটেছে ছেলে নিষাদ ও নিনিত। সোমবার বেলা পৌনে ১১টার দিকে লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন, নুহাশ পল্লীর কর্মকর্তা, কর্মচারি ও ভক্ত-দর্শনার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এসময় শাওন বলেন, পরিবারের সবার অনুমতি নিয়ে খুব শিগগিরই নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদ স্মৃতি জাদুঘর প্রতিষ্টা করা হবে।

humayun

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে দুই ছেলেকে সঙ্গে নিয়ে হুমায়ূন আহমেদের কবরে পুষ্পস্তবক অর্পন করেন মেহের আফরোজ শাওন। পরে তার আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এসময় অভিনেতা সৈয়দ হাসান সোহেলসহ বিভিন্ন অভিনেতা ও হুমায়ূন ভক্তরা উপস্থিত ছিলেন।

এদিকে লেখকের জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে নুহাশ পল্লী কর্তৃপক্ষ। নুহাশ পল্লীর ম্যানেজার সাইফুল ইসলাম বুলবুল জানান, কর্মচারীদের পক্ষ থেকে রোববার রাত ১২টা ১মিনিটে মোমবাতি প্রজ্জ্বলন ও কেক কাটা হয়েছে।

নুহাশ পল্লীর ভাস্কর আসাদুজ্জামান খান বলেন, স্যারের ৬৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শেকড়-বাকলের তৈরি ৬৯ ধরনের শিল্পকর্মের প্রদর্শণীর আয়োজন করা হয়েছে। তার তৈরি এসব শিল্পকর্ম সেখানে বিক্রিও করা হবে।

আমিনুল ইসলাম/এফএ/জেআইএম

আরও পড়ুন