নওগাঁয় ১০ রােহিঙ্গা আটক
নওগাঁর সাপাহার সীমান্ত এলাকা থেকে শিশুসহ ১০ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সকাল ৯টার দিকে মধইল বাজার থেকে তাদর আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে উপজলার মধুইল বাজার থেকে একটি যাত্রীবাহী বাস নওগাঁর উদ্দেশে ছাড়ছিল। এ সময় ওই ১০ রােহিঙ্গা তড়িঘড়ি করে বাসে ওঠে। স্থানীয়রা বুঝতে পেরে বিজিবি-১৪ কে খবর দেয়। পরে বিজিবি সদস্যরা এসে ৫ শিশু, ২ নারী এবং ৩ পুরষকে আটক করে।
বিজিবি-১৪ অধিনায়ক লে. কর্নেল খিজির খাঁ সত্যতা নিশ্চত করে বলেন, ওই ১০ রোহিঙ্গাকে আটকের পর খঞ্জনপুর বিজিবি কােম্পানি ক্যাম্পে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কােথা থেকে তারা এসেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।জিজ্ঞাসাবাদ শেষে তাদের সাপাহার থানায় সোপর্দ করা হবে।
আব্বাস আলী/এফএ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ঈদের ছুটিতে নারায়ণগঞ্জ ছাড়ছে মানুষ
- ২ ‘যারা বিএনপিকে মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’
- ৩ আমরা ট্যালেন্ট চাই কিন্তু কোনো ইভিল ট্যালেন্ট চাই না: জামায়াত আমীর
- ৪ সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াই-ফাই সেবার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ৫ পর্যটক বরণে প্রস্তুত কুয়াকাটা, ৪০ শতাংশ হোটেল-রিসোর্ট বুকিং সম্পন্ন