টঙ্গীতে দুর্বৃত্তের হাতে এক ব্যক্তি খুন
প্রতীকী ছবি
গাজীপুরের টঙ্গীতে দুর্বৃত্তদের হামলায় দেলোয়ার হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে খুন হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গীর বড় দেওড়া এলাকার একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করেছে টঙ্গী থানা পুলিশ। নিহত দেলোয়ার হোসেন টঙ্গীর এরশাদনগর ১নং ব্লক এলাকার নয়ন মল্লিকের ছেলে।
টঙ্গী থানা পুলিশের এসআই সিদ্দিকুর রহমান জানান, দেলোয়ার হোসেন গত ৫ দিন আগে বড় দেওড়া এলাকায় ফজিলত বেগমের ভাড়া বাড়ির একটি কক্ষ ভাড়া নেয়। সোমবার সকালে ওই কক্ষের দরজায় বাইরে থেকে তালা বন্ধ দেখে বাড়ির লোকজন থানায় খবর দেয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে ওই কক্ষের তালা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহতের শরীরের পেটে, মাথা ও নাকসহ বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ ওই কক্ষে রেখে বাইরে থেকে তালা বন্ধ করে পালিয়ে গেছে।
আমিনুল ইসলাম/এমএএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী
- ২ বরগুনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
- ৩ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ৪ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে
- ৫ জাতীয় পার্টি অলরেডি মৃত, ১২ তারিখ হবে তাদের ‘জানাজা’: হাসনাত আবদুল্লাহ