সাতক্ষীরায় হত্যা মামলার আসামি গ্রেফতার
সাতক্ষীরায় একটি হত্যা মামলাসহ এক ডজন মামলার আসামি মাওলানা ইয়াহিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাউনিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের বাসিন্দা।
আশাশুনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ইয়াহিয়ার বিরুদ্ধে ১টি হত্যাসহ নাশকতা সৃষ্টির এক ডজন মামলা রয়েছে। ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধী মাওলানা দেলোওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর আশাশুনি উপজেলার প্রতাপনগরে সাঈদী মুক্তি মঞ্চ গড়ে তোলে তারা।
এসএস/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বরিশালে প্রতিমন্ত্রীর রাজিব আহসান উদ্যোগে ন্যায্যমূল্যের বাজার চালু
- ২ মাগুরায় নিত্যপণ্যের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- ৩ ৮ ঘোড়া জবাই করে মাংস বিক্রির প্রস্তুতি, চারজন আটক
- ৪ যুবদল নেতার বিরুদ্ধে পুকুরের ৯০ মণ মাছ চুরির অভিযোগ
- ৫ দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের অর্ধকোটি টাকা ও ১১২ টন চালের হদিস নেই