যুবদল কর্মী হত্যা মামলার ২ আসামি গ্রেফতার
ঈশ্বরদীর কুখ্যাত সন্ত্রাসী ফতে মোহাম্মদপুর এলাকার মুক্তার হোসেনের ছেলে গুল্লি পারভেজ (২৪) তার সহযোগী মৃত ময়নুল ইসলামের ছেলে রাজিবকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার পারভেজ গুল্লি ও রাজিব যুবদল কর্মী মুরাদ হত্যা মামলার অন্যতম আসামি। এদের নামে একাধিক মামলা ও ওয়ারেন্ট রয়েছে। জামিনে এসে এলাকায় ত্রাস সৃষ্টির চেষ্টা করছিল তারা।
তাদের স্বীকারোক্তি অনুযায়ী মৌবাড়ি বেনারসী পল্লীর পাশে আখ খেতের মাটি খুড়ে ২ রাউন্ড তাজা গুলি ও ২টি রামদা উদ্ধার করা হয়।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক জানান, গ্রেফতারদের বিরুদ্ধে হত্যা মামলাসহ অন্যান্য অপরাধে একাধিক মামলা আছে।
আলাউদ্দিন আহমেদ/এফএ/আইআই
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ হাসপাতালে এক বেডে একাধিক শিশু, অন্য রোগীও আক্রান্ত হচ্ছে হামে
- ২ টানাবৃষ্টি-পাহাড়ি ঢলে ৬ গ্রাম প্লাবিত, ডুবে গেছে ফসলি জমি
- ৩ সাইকেলে ১২ ঘণ্টায় ৩০০ কিলোমিটার পাড়ি দিলেন রাজবাড়ীর ইউসুফ ইকবাল
- ৪ মাদারীপুরে দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ
- ৫ মুন্সিগঞ্জে বন্ধুদের সঙ্গে পদ্মায় গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ