৬ মাস বয়সী নিজের শিশুকে হত্যা করল মা
জামালপুরের মেলান্দহ উপজেলায় মায়ের বটির কোপে ছয়মাস বয়সী শিশু সন্তানের মৃত্যু হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে পৌর এলাকার মল্লিকডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। শিশু হত্যার অভিযোগে ঘটনাস্থল থেকে মাকে আটক করেছে পুলিশ।
নিহত শিশু মামুন (৬ মাস) ময়মনসিংহের বিদ্যাগঞ্জ এলাকার রাশেদুল ইসলামের ছেলে।
মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল করিম জানান, মেলান্দহ পৌর এলাকার মল্লিকডাঙ্গা গ্রামের মিম আক্তারের (২২) সঙ্গে ময়মনসিংহের বিদ্যাগঞ্জ এলাকার রাশেদুল ইসলামের বিয়ে হয়। বাচ্চা গর্ভে থাকার সময় মিম আক্তারকে শ্বশুরবাড়ির লোকজন জোর করে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। এরপর থেকে শিশু মামুনকে নিয়ে বাবার বাড়িতে থাকলেও স্বামী রাশেদুল ইসলাম খোঁজ নিতো না। বিকেলে বটি দিয়ে কুপিয়ে নিজের শিশু সন্তানকে হত্যা করে মিম। খবর পেয়ে ঘটনাস্থল থেকে শিশু মামুনের মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় হত্যার অভিযোগে মিম আক্তারকে আটক করা হয়েছে। তবে কি কারণে নিজের শিশু সন্তানকে হত্যা করেছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শুভ্র মেহেদী/এমএএস/আইআই
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা