মুন্সীগঞ্জে বিএনপির মিছিল পণ্ড
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে মুন্সীগঞ্জে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশের বাধায় পণ্ড হয়েছে। পরে কার্যলয়ের সামনে সমাবেশ করেছেন বিএনপির নেতাকর্মীরা।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির আয়োজনে মুন্সীগঞ্জের সুপার মার্কেট এলাকার বিএনপির কার্যলয়ের নিচে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি ও সাবেক মন্ত্রী আব্দুল হাইয়ের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ-সভাপতি আতোয়ার হোসেন বাবুল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুস ধীরন, জেলা যুবদলের সভাপতি তারিক কাশেম খান মুকুল, শহর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জেলা কৃষকদলের সভাপতি আব্দুল আজিম স্বপন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন মেম্বার, জেলা ছাত্রদলে সাধারণ সম্পাদক মাসুদ রানা, টঙ্গিবাড়ি থানা বিএনপির সভাপতি মুনরুল মনি পল্টনসহ শতাধিক নেতাকর্মী।
ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ মাগুরায় মাথায় গাছের ডাল পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
- ২ খুলনা বিভাগের ২৫টি আসন হাইজ্যাক করা হয়েছে: বিএনপি নেতা হাবিব
- ৩ প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে
- ৪ জামায়াত-বিএনপির সংঘর্ষে আহত কৃষকদল নেতার মৃত্যু, পরিস্থিতি থমথমে
- ৫ ডিজেল সংকটে সেচ পাচ্ছেন না হাওরের চাষিরা, বোরো ফলন নিয়ে শঙ্কা