হবিগঞ্জে ভাইয়ের হাতে ভাই খুন
হবিগঞ্জের মাধবপুরে বাবাকে বাঁচাতে গিয়ে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। হামলায় গুরুতর আহত হয়েছেন বাবা। তাকের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এলাকাবাসী জানায়, সোমবার দুপুরে ওই উপজেলার বাঘাসুরা গ্রামের ফুল মিয়া তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করছিলেন। এসময় তাদের বড় ছেলে কাসেদ (২২) মায়ের পক্ষ নিয়ে বাবা ফুল মিয়ার (৪৫) সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়।
এক পর্যায়ে কাসেদ ধারালো অস্ত্র দিয়ে বাবাকে আঘাত করে। তখন ফুল মিয়ার ছোট ছেলে উজ্জ্বল মিয়া (১৮) বাবাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে কাসেদ। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় ফুল মিয়া ও তার ছোট ছেলে উজ্জ্বল মিয়াকে উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় উজ্জ্বল মারা যায়। আশঙ্কাজনক অবস্থায় ফুল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাধবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মনির হোসেন জানান, ভাইয়ের হাতে ভাই নিহত হওয়ার ঘটনাটি শুনেছি।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ শেবাচিম হাসপাতালে আগুন, আতঙ্কিত রোগী ও স্বজনদের দিগ্বিদিক ছোটাছুটি
- ২ চুয়াডাঙ্গায় নিজ সন্তানকে অপহরণ করে মুক্তিপণ দাবি, বাবাসহ গ্রেফতার ২
- ৩ সড়কে ঘরমুখো মানুষের ঢল, নবীনগর-চন্দ্রায় দীর্ঘ যানজট
- ৪ চাপ বাড়লেও যান চলাচল স্বাভাবিক, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
- ৫ ১২০০ পরিবারের মাংস সমিতির টাকা নিয়ে উধাও তিন পরিচালক