লিফটের দরজা খোলা দেখেই পা বাড়িয়েছিল হাসি
ফাইল ছবি
গাজীপুরে একটি পোশাক কারখানার পাঁচ তলা থেকে লিফটের গর্ত দিয়ে নিচে পড়ে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম হাসি (২২)। তিনি নীলফামারীর জলঢাকা উপজেলার শৈলমারী গ্রামের মমিনুর রহমানের মেয়ে। হাসি স্থানীয় হাজীর পুকুর এলাকায় ভাড়া থেকে ওই কারখানায় সুয়িং সেকশনের হেল্পার পদে চাকরি করতেন।
জয়দেবপুর থানা পুলিশের এসআই সাদেকুজ্জামান ভূঁইয়া জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের ছয়দানা ভূসির মিল এলাকায় ঈস্ট-ওয়েস্ট ফ্যাশন লিমিটেড পোশাক কারখানার শ্রমিক হাসি বুধবার দুপুর ১টার দিকে কারখানার পাঁচ তলা ভবন থেকে নিচে নামার জন্য লিফটের কাছে যায়।
কারখানার লিফটি অনেক পুরনো হওয়ায় ৫ তলায় লিফটে প্রবেশের দরজাটি খোলা ছিল। লিফট নিচে নেমে গেলেও দরজাটি বন্ধ হয়নি। হাসি লিফটি থেমে আছে মনে করে নামতে গেলে পা ফসকে ৫ তলার ওপর থেকে লিফটের গর্তে পড়ে যায়। পরে টের পেয়ে কারখানার লোকজন গুরুত্বর আহতাবস্থায় তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আমিনুল ইসলাম/এমএএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দাঁড়িপাল্লার পক্ষে ত্রিপুরা চাকমা মারমা সম্প্রদায়ের লোকজনের মিছিল
- ২ একটি গোষ্ঠী ইসলামের নামে আমেরিকান আদর্শ প্রতিষ্ঠার পাঁয়তার করছে
- ৩ জাতীয় পার্টি অলরেডি মৃত, ১২ তারিখ হবে তাদের ‘জানাজা’: হাসনাত আবদুল্লাহ
- ৪ স্বামীর সঙ্গে ঘুরতে গিয়ে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে প্রাণ গেল তরুণীর
- ৫ নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি