পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু
ফাইল ছবি
নেত্রকোনার পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার রাত পৌনে ৮টার দিকে জারিয়া-ময়মনসিংহ রেলপথের ১৫ নং ব্রিজের উত্তর পাশে পূর্বধলা উপজেলার বাড়হা উত্তরপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের বাড়হা উত্তরপাড়া গ্রামের মৃত আব্দুল মন্নাছের স্ত্রী আয়েশা আক্তার (৫০) এবং তাদের মেয়ে শিউলী আক্তার (৩০)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় শিউলী ও তার মা আয়েশা আক্তার পাশের বাড়ি থেকে নিজ বাড়ি আসার জন্য রেল লাইন পার হচ্ছিলেন। শিউলী রেল লাইনটি পার হলেও তার মা রেল লাইনে হোঁচট খেয়ে পড়ে যান। এ সময় জারিয়া থেকে ময়মনসিংহগামী ২৭৫ নং আপ ট্রেন চলে আসে। শিউলী তার মাকে টেনে তোলার চেষ্ঠা করলেও আর শেষ রক্ষা হয়নি। মা-মেয়ে দুইজনই ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান।
পূর্বধলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অভিরঞ্জন দেব জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কামাল হোসাইন/আরএআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা