মহাসড়কে ধান শুকাতে গিয়ে নারীর মৃত্যু
প্রতীকী ছবি
পঞ্চগড়ের বোদা উপজেলায় মহাসড়কে ধান শুকাতে গিয়ে ট্রাকের ধাক্কায় ফুলেরা বেগম (৫৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার সকালে বোদা পৌরসভা এলাকার পঞ্চগড়-দেবীগঞ্জ মহাসড়কের সর্দার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। ফুলেরা বেগম ওই এলাকার আজিজুল হক মঙ্গলুর স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে সর্দার পাড়া এলাকায় মহাসড়কে ধান শুকাতে যান ফুলেরা বেগম। এসময় দেবীগঞ্জ থেকে পঞ্চগড়গামী একটি ট্রাক অন্য একটি গাড়িকে অভারটেক করতে গিয়ে ফুলেরাকে ধাক্কা দেয়। এসময় মহাসড়ক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বোদা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সফিকুল আলম/এফএ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - দেশজুড়ে
- ১ রাজশাহীতে ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, একজনের মৃত্যু
- ২ ফরিদপুর শহরে ঘুরে ঘুরে ৭ মার্চের ভাষণ বাজালেন যুবলীগ কর্মী
- ৩ বিভিন্ন মিডিয়া আওয়ামী লীগকে স্ট্যাবলিশ করার এজেন্ডা হাতে নিয়েছে
- ৪ সময়ের চাহিদাকে প্রাধান্য দিয়ে কৃষি গবেষণাকে এগিয়ে নিতে হবে: কৃষি সচিব
- ৫ ভোলায় দুই ইটভাটাকে দুই লাখ জরিমানা